মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

Showing posts with label ISSB. Show all posts
Showing posts with label ISSB. Show all posts

ভাষাগত পরীক্ষা বা Verbal Test ( ডিফেন্স গাইড)

ভাষাগত পরীক্ষা বা Verbal Test ( ডিফেন্স গাইড)

ভাষাগত পরীক্ষা বা Verbal Test

প্রার্থীরা পরীক্ষার হলে তাদের নির্দিষ্ট আসনে বসার পর অফিসার প্রার্থীদের উদ্দেশ্যে প্রথমে সাধারণ বক্তব্য রাখবেন। তৎপর তিনি পরীক্ষার নিয়ম কানুন বলবেন।
Verbal বা ভাষাগত পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকে। এগুলো ছোট ছোট প্রশ্ন। উত্তর ও সংক্ষিপ্ত। কুইজ টাইপ প্রশ্নও এতে থাকে। গণিতের সংখ্যা সংক্রান্ত প্রশ্নও থাকে। বিভিন্ন ধরনের প্রশ্ন এতে থাকে। অনেক সময় ১৫-২০ ধরণের প্রশ্নও এতে সন্নিবেশিত হয়। 
Verbal এ মোট সময় থাকে ৩৫মি.
http://joinbddefense.blogspot.com/

Verbal বা ভাষাগত পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই অফিসার প্রথমে এ পরীক্ষার নিয়ম কানুন বুঝিয়ে দিবেন। তারপর উদাহরণ দেবেন। উদাহরণ গুলির সমাধান দিবেন তিনি ৫টি উদাহরণ বুঝিয়ে দিবেন।
১০০টি ভাষাগত প্রশ্নের জন্য ৩৫মিনিট সময় দেয়া হয়। প্রয়োজনের তুলনায় সময় অত্যন্ত কম। সময়ের সংগে তাল মেলাবার ২টি উপায় আছে-
১.প্রচুর অনুশীলন করা। এজন্য আমাদের ওয়েবসাইট ছাড়াও বাজারে প্রাপ্ত ’সাইকোলজিক্যাল  এ্যান্ড ভাইভা’ গাইডসহ অন্যান্য  বই কাজ দেবে।
২.অফিসার যখন উদাহরন বুঝাতে থাকে তখন প্রশ্নোত্তর করতে থাকা এবং সার্বিক ভাবে এগিয়ে থাকা। এটা অবশ্য নিষিদ্ধ থাকে। তবু ও অনেকে সময়ের সংগে পাল্লা দিয়ে সকল উত্তর দেয়ার জন্য এ সুযোগ নিয়ে থাকে।
সাধণত প্রথম ও শেষের দিকের প্রশ্নগুলো মধ্যভাগের প্রশ্নের তুলনায় সহজ থাকে। কঠিন প্রশ্ন যেখানেই থাকুক না কেন, তার জন্য অধিকক্ষণ মাথা ঘামানো উচিত য়। কেননা একটি প্রশ্নে যতটা সময় ব্যয় হবে ততটা সময়ে পরবর্তী অনেকটারই সঠিক জওয়াব দেয়া হয়ে যেতে পারে। অধিকাংশ প্রার্থীরা এ বিষয়টিতে ভুল করে থাকে।
 ভাষাগত/ Verbal পরীক্ষা দেয়ার সময় প্রত্যেক পরীক্ষার্থীকে শক্ত কভারের একটি বই সরবরাহ করা হবে। বইটিতে প্রশ্ন আছে তবে উত্তর লেখার ব্যবস্থা নেই। এজন্যে আলাদা কাগজ সরবরাহ করা হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেক প্রার্থীকে একটি প্রশ্ন বই এবং একটি উত্তর-পত্র দেয়া হবে। প্রশ্ন বই এর ক্রমিক অনুযায়ী উত্তরপত্রের উত্তর লিখতে হবে। প্রশ্ন বই এর প্রত্যেক প্রশ্নের শুরুতেই প্রথমে উদাহরন দেয়া থাকে।
পরীক্ষার্থীর উচিত প্রথমে সহজ প্রশ্নগুলির জবাব দেয়া। প্রথমে সহজ প্রশ্নগুলির উত্তর যাতে শুদ্ধভাবে দেয়া যায়। সেদিকে তার মনোযোগ থাকা উচিত। পরীক্ষার্থীকে আস্তে ধীরে প্রশ্নগুলির উত্তর দেয়া উচিত। কখনও তাড়াহুড়া করা উচিত নয় কেননা তাড়াহুড়া করতে গিয়ে সমগ্র কাজটা বিফলে যেতে পারে।
Verbal Intelligence Tests এর সময় পরীক্ষার্থীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। কেননা তার এই আত্মবিশ্বাসী মনোভাব পরীক্ষায় ভাল করার ব্যাপারে প্রেরণা যোগাবে।
অধিক নম্বর অর্জন করতে হলে তাকে নির্ধারিত অল্প সময়ের মধ্যে পরীক্ষায় প্রদত্ত বিভিন্ন বিষয়গুলির মধ্যে চট করে সম্পর্ক নির্ণয় করতে হবে। চট করে বর্ণ, অক্ষর, সংখ্যা, আকৃতি ও প্রশ্নের ধরণ বুঝার চেষ্টা করতে হবে।
Verbal Intelligence Tests এর সময় উপরোক্ত কথাগুলি মনে রাখতে একজন পরীক্ষার্থী অবশ্যই ভাল করতে পাবে।
ভাষাগত অংশের পরীক্ষা পারিচালনা শেষে অফিসার প্রত্যেক প্রার্থীর নিকট থেকে প্রশ্ন বই এবং উত্তর পত্র উঠিয়ে নেবেন। তিনি দ্বিতীয় অংশের জন্য বক্তব্য রাখবেন। উদাহরণ বুঝিয়ে দেবেন।

ইন্দ্রিয় গ্রাহ্য বা Non-Verbal Tests
Non-Verbal Tests বা Matrices পরীক্ষায় সাধারণত ৩৮টি চিত্র থাকে। প্রশ্ন বইতে চিত্র সমন্বিত Problem Pattern  এবং Answer Pattern   দেয়া থাকে। Answer Pattern   থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হয়। বাছাইকৃত Answer Pattern এর  পরিচিত সংখ্যাটিই উত্তর পত্রে লিখতে হয় । এখানে মোট সময় থাকে ২৫ মিনিট।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

প্রথম দিনের টেস্ট সমূহ (1st day) ডিফেন্স গাইড

প্রথম দিনের টেস্ট সমূহ (1st day) ডিফেন্স গাইড

প্রথম দিনের টেস্ট সমূহ (1st day)

১. I.Q. Test
http://joinbddefense.blogspot.com/
২. PPDT
http://joinbddefense.blogspot.com/

৩. Personal Memorable Incident  বা দেশের চলতি সম্যার উপর Paragraph/Eassy Writing.
http://joinbddefense.blogspot.com/

৪. Psychology Test
http://joinbddefense.blogspot.com/

৫. Biodata Fill Up.

http://joinbddefense.blogspot.com/


I.Q. Test
I.Q. Test এর দুইট অংশ থাকে।
যথা-
a.Verbal বা বাষাগত পরীক্ষা     
b. Non Verbal or Matrice বা ইন্দ্রিয় গ্রাহ্য (দর্শন-শ্রবণেন্দ্রিয় সংক্রান্ত) পরীক্ষা


Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

টিকে যাওয়া প্রার্থীদের গ্রুপিং ও নতুন চেষ্ট নাম্বার প্রদান ( ডিফেন্স গাইড)

টিকে যাওয়া প্রার্থীদের গ্রুপিং ও নতুন চেষ্ট নাম্বার প্রদান ( ডিফেন্স গাইড)
http://joinbddefense.blogspot.com/টিকে যাওয়া প্রার্থীদের গ্রুপিং ও নতুন চেষ্ট নাম্বার:
আর যারা সফল হয়েছে তাদের শুরু হবে নতুন যাত্রা। তাদের পুরানো চেস্ট নাম্বার বাতিল হয়ে গেল। নতুন চেস্ট নাম্বার দেয়া হবে। প্রতি ব্যাচে ৫টি গ্রুপ হবে। গ্রুপ সদস্য সংখ্যা সাধারণত ৭ জন থাকে। বিভিন্ন রং এর নাম গ্রুপের নামকরন করা হয়ে থাকে। যেমন, সাদা, কালো। ইত্যাদি।

 NCO-র Briefing
গ্রুপ তৈরি করার পর প্রার্থীদের সার্বক্ষণিক দেখাশুনার দায়িত্ব নিযুক্ত  প্রার্থীদেরকে দিনের অন্যান্য কর্মসূচী সম্পর্কে দীর্ঘ Brief দেবেন। পরীক্ষার্থীদের সকল কার্যাবলীর খুটিনাটি তিনি আলোচনা করবেন। মনোযোগ সহকারে তাঁর আলোচনা শোনা সঠিক হবে।
NCO-র Brief শেষ হলে রুমে ফিরে কিছুট Rest  নেয়া যাবে। অন্যথায় দীর্ঘ  Brief  শেষ হওয়ার পূর্বেই ’চা’ পানের বাঁশি পড়তে পারে।
সাইকোলজি পরীক্ষা:
চা পান শেষে নির্ধারিত পোশাক পরে লাইন করে হেঁটে হলরুমে উপস্থিত হতে হবে।
এবারে ’সাইকোলজি’ টেস্টের পালা।
সাইকোলজি টেস্টের সংগে সঙ্গেই প্রথম দিনের কার্যক্রম শেষ হবে।



Best regards,
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

আইএসএসবি পরীক্ষার প্রথম দিন I.Q. পরীক্ষা ( ডিফেন্স গাইড)

আইএসএসবি পরীক্ষার প্রথম দিন I.Q.  পরীক্ষা ( ডিফেন্স গাইড)
I.Q.  পরীক্ষা :
’চেস্ট নাম্বার’ দেয়ার পর সবাইকে লাইন করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে একটি বড় হলরুমে। এখানে হবে I.Q.  পরীক্ষা। I.Q.  পরীক্ষা হলো এ পর্যায়ের প্রথম পরীক্ষা।

পরীক্ষার্থীকে মনে রাখা প্রয়োজন হল রুমের অভ্যন্তরে প্রবেশের পূর্বেই Toilet  সেরে হাত মুখ মুখে  Fresh হয়ে নেয়া দরকার। কেননা, হেঁটে আসার শ্রান্তির অপনোদন হবে হাতে মুখে পানি দিলে। তদুপরি দীর্ঘক্ষণ জটিল I.Q.  পরীক্ষা দেয়ার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে।
http://joinbddefense.blogspot.com/

Tea Break :
I.Q.  পরীক্ষার পর বিরতি। এ সময় প্রার্থীদেরকে হালকা নাস্তা ও চা সরবরাহ করা হবে। এই Tea Break  শেষ হলেই সকল প্রার্থীকে পুনরায় পুর্বোক্ত হলরুমে নিয়ে যাওয়া হবে।
Paragraph Writhing :
এ পর্যায়ে সকল প্রার্থীকে এক তা কাগজ সরবরাহ করা হবে। তাকে নির্ধারিত (অনূর্ধ্ব ২৫ মি.) সময়ের মধ্যে Personal Memorable incident  বা দেশের চলতি সমস্যার উপর একটি   রচনা লিখতে দেয়া হবে। এ পরীক্ষার সাথে সাথেই প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হবে।
পরীক্ষা শেষে পূর্বের মতই লাইন করিয়ে Duty officer  সকলকে নিয়ে দূরবর্তী ব্যারাকে পৌছাবেন। সেখানে প্রার্থীরা  I.Q.  পরীক্ষা ফলাফল দেয়ার পূর্ব মতই পর্যন্ত রুমে বসে অপেক্ষা করবে।
http://joinbddefense.blogspot.com/

Screen Out :
এরপর বাঁশী বেজে উঠবে। সকল প্রার্থীকে উঠে লাইন করে দাঁড়াতে হবে। তখনই I.Q.  পরীক্ষার ফলাফল জানানো হবে। যারা I.Q.  পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নি শুধু তাদের Chest Number  ডাকা হয়। অর্থাৎ যাদের Number ডাকা হল তারা বাতিল হল। এ পদ্ধতিটিকে Screen Out করা/হওয়া বলে।
I.Q. পরীক্ষার ফলাফল ঘোষণা বা Screen Out কার্যক্রমের পর পরই সবাইকে দুপুরের খানা খেতে হয়।
খাওয়ার পর Screen Out প্রার্থীরা যাতায়াত ভাড়া নিয়ে ব্যারাক ত্যাগ করবে এবং বাকি প্রার্থীরা  PPDT পরীক্ষা দিবে।



Best regards,
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

আইএসএসবি ইন্টারভিউ প্রথম দিন ( Defense Guide)

আইএসএসবি ইন্টারভিউ প্রথম দিন ( Defense Guide)
আইএসএসবি ইন্টারভিউ প্রথম দিন
Duty Officer  এর স্বাগত সম্ভাষণঃ
ISSB এর জন্যে উপস্থিত হওয়ার নির্দেশনা সম্বলিত চিঠিতে সন্ধ্যায় ব্যারাকে/নির্ধারিত স্থানে পৌছাতে বলা হলে তার পরের দিন সকালে বা ’কল আপ’ চিঠিতে সকালে নির্ধারিত স্থান/ব্যারাকে পৌছাতে বলা হলে তার কিছুক্ষণ পর নির্ধারিত সময়ে একজন  Duty Officer  সকল প্রার্থীকে লাইনে দাঁড় করাবেন।
http://joinbddefense.blogspot.com/search/label/ISSB

Duty Officer  লাইন দাঁড়ানো প্রতিযোগীদের উদ্দেশ্যে কথা বলবেন। মনোযোগ দিয়ে তা শোনা দরকার। মূলত পরবর্তী টেস্ট সমূহে কি কি করতে হবে, কেমন আচরণ করতে হবে ইত্যাদি বিষয়ে তিনি কথা বলবেন।
Temporary Chest Number
এরপর Duty Officer  প্রত্যেক প্রার্থীকে একটি করে ’চেস্ট নাম্বার’ দেবেন। এটি কাপড়ে লেখা একটি সংখ্যা।

এটি এমনভাবে গলায় ঝুলাতে হবে যেন সামানে এবং পেছন থেকে এই নম্বর দেখা যায়। এটিকে Temporary Chest Number বলে। এখন থেকে প্রত্যেক প্রতিযোগী তার Chest Number  দিয়ে পরিচিত হবে।

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো (ডিফেন্স গাইড)

নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো (ডিফেন্স গাইড)
নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো
নির্ধারিত স্থানে পৌছার সংগে সংগে প্রার্থী যে টেস্টের সম্মুখীন হয় সেটা হচ্ছে নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো। এটা ঠিক অফিসিয়াল কোন টেস্ট নয়। তবে এর গুরুত্ব অপরিসীম। কারণ পরবর্তী প্রতিটি টেস্টে প্রার্থীর নিজেকে খাপ খাওয়ানোর সাফল্যের প্রভাব এতে লক্ষ্য করা যাবে।
http://joinbddefense.blogspot.com/search/label/Learn%20How%20to%20join

নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর লক্ষ্যে করণীয় কাজগুলো হল-
১.বাসা থেকে রওয়ানা দেয়ার সময় আরামদায়ক অথচ শোভন, শালীন রং ও ডিজাইনের জামা-জুতা পরিধান করে রওয়ানা হতে হয়।
২.সেনাবাহিনীতে যেহেতু চুল ছোট রাখে, সেহেতু ’কল আপ লেটার’ পাওয়ার পর পরই চুল ছোট করে ফেলা ভাল।
৩.নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে পৌছাতে পারলে একটু সুবিধা পাওয়া যায়। সেটা হচ্ছে পরবতী সময় যারা আসবে তাদেরকে স্বাগত জানাবার সুবিধা। ঐ রকম একটা অপরিচিত স্থানে যে স্বাগত জানাবে তাকে সবাই পছন্দ করবে এটা জানা কথা। অর্থাৎ এই টেকনিকের মাধ্যমে অন্য প্রতিযোগীদের নিকট তুমি তোমাকে গ্রহণীয় করে তুলতে পারছ।
৪.এতাপূর্বে উপস্থিত প্রার্থীদের সংগে স্মিতহাস্যে সম্ভাষণ জানাবে এবং পরিচিত হতে হবে। এ পর্যয়ে কোন মাধ্যম ব্যবহার করা উচিত নয়। নিজেই স্বতঃস্ফূর্তভাবে সবার সংগে পরিচিত হবে।
৫.প্রার্থী যদি মনে মনে ভাবে যে, এই পরিচিত হওয়া, প্রতিযোগীদের মনে দাগ কাটতে পারা, প্রতিযোগিদেরকে পিকনিকের মেজাজে মাতিয়ে রাখা প্রকৃত পক্ষেই একটা পরীক্ষা, তবে সে এতে কৃতকার্য হতে পারবে। প্রার্থীকে তার এই কার্যক্রম  এর শেষ দিন পর্যন্ত বজায় রাখতে হবে। তা হলেই প্রার্থী যে উদ্দেশ্যে  ইন্টারভিউ দিতে গিয়েছে তা সফল হওয়া বিশেষ সম্ভাবনা থাকবে।

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

ISSB এর জন্য উপস্থিত হওয়া। (Defense Guide)

 ISSB এর জন্য উপস্থিত হওয়া। (Defense Guide)
 ISSB এর জন্য উপস্থিত হওয়া।

লিখিত পরীক্ষার ফলাফল প্রথমে দৈনিক পত্রিকায় ছাপা হয়। এরপর পরীক্ষার্থীদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে জানানো হয়।
১. লিখিত পরীক্ষার ফলাফল এবং আগামীতে করণীয় নির্দেশাবলী সম্বলিত এ চিঠিতে
প্রার্থীকে তার উত্তীর্ণতার কথা জানানো হয়।
২. প্রার্থীকে নির্ধারিত স্থান ও সময়ে ISSB Test  এর জন্য উপস্থিত হতে বলা হয়।
ক. কখনো নির্ধারিত দিনের অপরাহ্নে পৌথাতে বলা হয়। এর রকম অবস্থায় রাত্রিবাসের পর পরদিন সকাল থেকে টেস্ট শুরু হয়।
খ.কখনো নির্ধারিত দিনের প্রত্যুষে পৌছাতে বলা হয়। এর রকম অবস্থায় পৌছানোর অল্প সময় পরেই টেস্ট শুরু হয়।
গ.প্রার্থীকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগে নেয়ার তালিকা দেয়া হয়। প্রার্থীকে ঐ সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হয়।
 ISSB Test  এর জন্য ঢাকা ক্যান্টনমেন্টের নির্ধারিত স্থান/সংরক্ষিত ব্যারাকে উপস্থিত হতে বলা হয়। এ স্থানটি সাধারণত জনসাধারণের জন্য উন্মুক্ত এলাকা নয়।
ISSB Test  এর জন্য উপস্থিত সকল প্রার্থীকেই মানসিকভাবে ৩ দিন থাকা এবং বিভিন্ন টেস্টে  অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়ে আসতে হয়। নির্ধারিত স্থানে উপস্থিতির সংগে সংগে প্রার্থীকে স্বাগত জানানো হয়। এরপর তাকে তার জন্যে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রার্থী তার ব্যক্তিগত জিনিসপত্র রেখে নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে ব্যপৃত হয়।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

ISSB Interview (Defense Guide)

ISSB Interview (Defense Guide)
ISSB  দ্বারা ‘Inter Service Selection Board/ আন্তঃবাহিনী নির্বাচনী পর্যদ’ বুঝায়। অর্থাৎ সামরিক বাহিনীর বিভিন্ন পদে প্রার্থী বাছাই করার জন্য এটি একটি নির্বাচনী বোর্ড।
 এই বোর্ড প্রার্থী নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে থাকে। যেমন-
ক. স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার। এটি দু’দফায় হয়। সর্ব প্রথমে ও সর্বশেষে। যথাক্রমে : প্রাথমিক ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার নামে।

http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more



খ. লিখিত পরীক্ষা।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

গ. বুদ্ধিমত্তা (I, Q) পরীক্ষা।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

ঘ. মনস্তত্ত্ব পরীক্ষা ও
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

ঙ. শারীরিক সামর্থ্য যাচাই।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আর্মি, এয়ারফার্স ও নেভির অফিসার পদে; আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস, আর্মড ফোর্সেস নাসির্ং সার্ভিসে ( এ এফ. এন. এস. ) এবং এডুকেশন, ইঞ্জিনিয়ার্স ও মেডিকেল কোরে যোগদানেচ্ছুক সকল প্রার্থী/ প্রার্থীনিকে ISSB  ইন্টারভিউতে উত্তীর্ণ হতে হয়।
উপরোক্ত সার্ভিস সমূহে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় ISSB ইন্টারভিউ হচ্ছে তৃতীয় কার্যক্রম।
এর পূর্বে ছিল প্রাথমিক নির্বাচন ও লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে শুধু তাদেরকেই  ISSB ইন্টারভিউ এর জন্য ডাকা হয়।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

দেশব্যাপী ১১টি কেন্দ্রে লিখিত পরীক্ষা এবং তৎপূর্বে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হলেও একমাত্র ঢাকা সেনানিবাসেই ISSB ইন্টারভিউ অনুষ্ঠিত হয়।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

ক্যাডেট কলেজের কতিপয় প্রার্থী ও বিএনসিসি ক্যাডেট ছাড়া অন্য কারো পক্ষেই ISSB ইন্টারনভিউ সম্মন্ধে কোন ধারণা করা বা অনুশীলন থাকার কথা নয়। কেননা ওঝঝই ইন্টারভিউ টেস্ট আইটেমগুলো সম্পূর্ণ ভিন্নধরনের। সাধারণ জীবন যাপনে অভ্যস্ত ছাত্র/প্রার্থীরা এ সব টেস্ট সম্মন্ধে সাধারণত কল্পনাও করে না বা স্বপ্নেও দেখে না। এ এক সম্পূর্ণ নতুন জগত। নতুন ধরনের পরীক্ষা পদ্ধতি। ISSB ইন্টারভিউ টেস্টসমূহের অপরিচিত এবং শারীরিক কার্যক্রমে ব্যায়ামের অনভ্যস্তরা প্রার্থীদের মনে যথেষ্ট র্ভীতি ও সংশয় সৃষ্টি করে। ডিফেন্স গাইড অনুসরণে প্রার্থী/প্রাথিনীদের মন থেকে এই সংশয় ও ভীতি দূর হয়ে যাবে।

ISSB ইন্টারভিউর জন্য নির্বাচিত প্রার্থীদেরকে চিঠি মারফতে তাকে ঢাকা সেনানিবাসের ঠিক কোন জায়গায় কবে/ কখন ও আনুসঙ্গিক কি কি জিনিসি পত্র নিয়ে উপস্থিত হতে হবে তা জানিয়ে দেয়া হয়।
ISSB ইন্টারভিউর জন্য উপস্থিত প্রার্থীকে ইন্টারভিউর স্থানে 3/4 দিন অবস্থানের প্রস্তুতি নিয়ে আসতে হয়। ইন্টারভিউর মূল কার্যক্রম চলে ৩ দিন ধরে। ISSB ইন্টারভিউর সকল কার্যক্রমকে ঐ ৩ দিনে ভাগ করে নেয়া হয়।
প্রথম দিনের প্রথমমাংশে আই কিউ (I, Q) এবং Personal Memorable incident/দেশের চলতি কোন সমস্যার উপর চধৎধমৎধঢ়যParagraph লেখার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূলত I.Q. Test এর ফলাফেলের উপর নির্ভর করে কম বুদ্ধিসম্পন্ন প্রার্থীদের বাদ দেয়া হয়। দিনের দিত্বীয়াংশের I.Q. Test  এ টিকে যাওয়া প্রার্থীদের Psychological Test  অনুষ্টিত হয়।
দ্বিতীয় দিন সবচেয়ে বেশি টেস্ট অনুষ্ঠিত হয়। এদিকে ব্যক্তিগত বক্তৃতা, দলগত আলোচনা ডেপুটি প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের মৌখিক পরীক্ষা তাছাড়াও মাঠ পর্যায়ের শারীরিক কার্যক্রমের মধ্যে অর্ধদলীয় কার্য বক্তিগত প্রতিবন্ধকতা রয়েছে।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

উপযুক্ত কার্যক্রমসমূহ থেকে একজন প্রার্থীর বুদ্ধিমত্তার প্রখরতা, শারীরিক সক্ষমতা এবং মনস্তত্ত্বের পর্যায় অনুধাবন করার চেষ্টা করা হয়। তৃতীয় দিনে প্ল্যানিং টেস্ট কমান্ড টাস্ক ও আত্ম সমালোচনা রয়েছে। এ সব কার্যক্রম থেকে একজন প্রার্থীর তাৎক্ষণিক সমস্যা সমাধানের যথার্থ পরিকল্পনা করার বিচক্ষণতা এবং নেতৃত্বদানের ক্ষমতা পরিমাপ করা হয়ে থাকে।
ঢাকা সেনানিবাসে ৩ দিন ধরে পরিচালিত কার্যক্রমের মাধ্যমে একজন প্রার্থীর
১.বুদ্ধিমত্তা
২.মনস্তত্ত্ব
৩.সমস্যা সমাধানের পরিকল্পনা প্রস্তুত করা ও নেতৃত্ব দানের ক্ষমতা
৪.শারীরিক সামর্থ্য এবং ইংরেজিতে কথা বলার ক্ষমতা যাচাই করে থাকে।
উপযুক্ত সকল বিষয়ে ভাল নম্বর পেতে হলে একজন প্রার্থীকে নিয়মিত পাঠ গ্রহণ ও মাঠ পর্যায়ের অনুশীলন নিতে হবে। আমাদের এই ওয়েব সাইট অনুসরণ করলে লিখিত ও মৌখিক অংশে পূর্ণ সাফল্য লাভের সর্বোচ্চ সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রার্থীকে মাঠ পর্যায়ের বিষয়গুলো স¤œন্ধে স্বচ্ছ ধারণা দেবে।

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

মৌখিক পরীক্ষার দিন পরীক্ষার্থীর করণীয়-ডিফেন্স গাইড

মৌখিক পরীক্ষার দিন পরীক্ষার্থীর করণীয়-ডিফেন্স গাইড
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীর করণীয় অনেক কর্তব্য থাকে। আগে থেকে সে যদি সব ঠিকঠাক না করে রাখে তবে সেদিন তার জন্য নানা রকম বিপত্তিজনক পরিস্থিতির জন্ম দিতে পারে। এজন্য পরীক্ষার দিন করণীয় কর্তব্য সম্পর্কে তার ধারণা গুছোলো থাকা বাঞ্চনীয়। যেমন-
১.কোন অজানা অচেনা জায়গা হলে পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আগের দিন ধারণা নেয়া বা চিনে নেয়া ভাল।
২.মৌখিক পরীক্ষার আগের রাতে বেশি রাত না জাগাই ভাল।
৩.ঐরাতে সনিদ্রা হওয়া দরকার যাতে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে।
৪. সকালের কাজকর্ম সেরে কম করে হলেও আধ ঘন্টা আগে পরীক্ষা হলে যাওয়া ব্যঞ্চনীয়।
৫. প্রার্থীর হাসিখুশি থাকা ভাল।
৬. অন্যান্য পরীক্ষার্থীদের সাথে পরিমিত পর্যালোচনা আলাপ করা যেতে পারে।
৭.অন্যের কাজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেয়া ভাল। তবে নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্যকে জানানো উচিত নয়।
৮. পরীক্ষার হলের সামনে চিৎকার করে কথা বলা, উচ্চহাসি দেয়া বা অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক আলোচনা করা উচিত নয়।
৯. নিজেকে অপরের কাছে বেশি প্রকাশ করা উচিত নয়।
১০.পান বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে পরীক্ষার দিন তা না করাই ভাল।
১১.পরীক্ষা দেরীতে শুরু হলে অস্থিরতা দেখানো উচিত নয়।
১২.পরীক্ষা হলে প্রবেশের আগে সার্টিফিকেটগুলো ও পোশাক পরিচ্ছদ ঠিক আছে কিনা তা মিলিয়ে নেয়া ভাল।
১৩. যদি দরজা খুলে হলে প্রবশে করতে হয় তবে পরীক্ষার্থীকে প্রবেশ করার পর দরজাটা বন্ধ করতে হবে।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

মৌখিক পরীক্ষার্থীর পোশাক পরিচ্ছেদ (ডিফেন্স গাইড)

মৌখিক পরীক্ষার্থীর পোশাক পরিচ্ছেদ (ডিফেন্স গাইড)
মৌখিক পরীক্ষার জন্য পোশাক একটি গুরুত্ব বিষয়। এজন্য উপযুক্ত পোশাক পরিধানের ব্যাপারে পরাীক্ষার্থীকে সজাগ থাকতে হবে। কারণ, অনেক ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য পোশাক নেতৃস্থানীয় ভূমিকা রাখে। এজন্য পোশাক পরিধানের ব্যাপারে পরীক্ষার্থীকে কিছু নিয়ম রীতি অনুসরণ করতে হয়। যেমন-
১.মৌখিক পরীক্ষার জন্য পোশাক একটি গুরুত্ব বিষয়। এজন্য উপযুক্ত পোশাক পরিধানের ব্যাপারে পরীক্ষার্থীকে সজাগ থাকতে হবে। কারণ, অনেক ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য পোশাক নেতৃস্থানীয় ভূমিকা রাখে। এজন্য পোশাক পরিধানের ব্যাপারে পরীক্ষার্থীকে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়। যেমন-
ক.এমন পোশাক পরা উচিত নয় যাতে পরীক্ষার্থীকে ভাড়ের মত দেখায়।
খ.আবার এমন পোশাক পরা উচিত নয় যাতে তার ব্যক্তিত্বকে হালকা করে দেয়।
গ.পরীক্ষার্থী সাদা সার্ট বা এক রংগের শার্ট পরতে পারেন।
ঘ. তবে খুব গাঢ বা রং-বেরঙের শার্ট পরা উচিত নয়।
ঙ.পোশাক অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
চ.সার্টের কলার কয়লাযুক্ত বা তেল বা ঘামে যেন ভেজা না থাকে।
ছ.বোতামগুলো শার্টের রঙের সাথে মিল থাকলে ভাল হয়।
জ.শার্টের কোথাও বেতাম খালি আছে কিনা তা ভালভাবে পরীক্ষা করে দেখতে হবে।
ঝ.পরীক্ষার্থী স্যুট পরলে তাকে অবশ্যই নেকটাই পরতে হবে। কারণ, টাই ছাড়া স্যুট বেমানান।
ঞ.স্যুটের সাথে টাই মানানসই হওয়া বাঞ্চনীয়। গ্রীষ্মকালীন স্যুটের সাথে গরম টাই পরা উচিত নয়।
ট.স্যুট ও টাই খুব কারুকার্যময় ঝলমলে না হওয়া বাঞ্চনীয়।
ঠ.প্রার্থী বেঁটে হলে তাকে উপর থেকে নিচ দিকে ডোরা ডোরা দাগযুক্ত স্যুট পরা উচিত।
এতে তাকে কিছুটা লম্বা দেখাবে।
ড.প্রার্থী অতিরিক্ত লম্বা হলে তার আড়াআড়ি দিকে ডোরা ডোরা দাগযুক্ত স্যুট পরা উচিত। এতে তাকে কিছুটা কম লম্বা দেখাবে।
ঢ.পরীক্ষার্থী যে প্যান্ট পরবেন তাতে যেন পরিস্কার থাকে।
ন. পরীক্ষার্থী যে প্যান্ট পরবেন তাতে যেন ভাঁজ থাকে।
ত.মোজা প্যান্ট ও স্যুটের সাথে মিলিয়ে নেয়া ভাল।
থ.ছেঁড়া মোজা পরা উচিত নয়।
দ.মোজার ইলাস্টিক না থাকলেও যেন জুতার উপরে মোজা না জমা হয় সেদিন লক্ষ্য রাখতে হবে।
ধ.জুতা বেশ পরিস্কার ও চকচকে হওয়া বাঞ্চনীয়।
ণ.সাধারণ প্রয়োজনের জন্য একখানা রুমাল ব্যবহার করা যেতে পারে।
প.একটা ম্যাচ করা রুমাল কোটের পকেটে সুন্দরভাবে ভাঁজ করে রাখা যেতে পারে।
ফ.অতিরিক্ত ঘাম চুষে নেয়ার জন্য কিচু সুগন্ধি পউডার ঘাড়ের চারদিকে মুখমন্ডলে ও অন্যান্য প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।
ব.পরিশেষে লক্ষ্য রাখতে হবে পরীক্ষার্থী যে পোশাক পরবেন তা যেন শালীন ও শোভন হয় এবং তার ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য যথোপযুুক্ত হয়।
http://joinbddefense.blogspot.com/মৌখিক পরীক্ষার্থীর পোশাক পরিচ্ছেদ

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর প্রস্তুতি ( দৈহিক সাজসজ্জা)

মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর প্রস্তুতি ( দৈহিক সাজসজ্জা)
দৈহিক সাজসজ্জা : 
মৌখিক পরীক্ষায় যেহেতু পরীক্ষকগণের সামনে পরীক্ষার্থীকে উপস্থিত হতে হয়, সেকারণে দৈহিক সাজসজ্জার দিকে নজর দেয়া প্রত্যেক সচেতন পরীক্ষার্থীরই উচিত
এক্ষেত্রে তার কছিু নীতিমালা অনুসরণ করা উচিত। যেমন-
১.মাথার চুল অতিরিক্ত বড় হওয়া বাঞ্চনীয় নয়।
২. মাথার চুল খুব ছোট করাও বাঞ্চনীয় নয়।
৩. মাথার সুবাসিত ব্যবহার করা বাঞ্চনীয় নয়।
৪. মাথার চুল নিজের মত করে পরিপাটি করা বাঞ্চনীয়।
৫.নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাজির করা।
৬.গোঁফ পরিষ্কার ও সুন্দরভাবে ছেঁটে রাখা উচিত।
৭. যারা ধাঁড়ি রাখেন তাদের তা পরিপাটি করে রাখা উচিত।
৮. যারা দাঁড়ি রাখেন না তাদের শেভ করা উচিত।
৯. দাঁত পরিষ্কার রাখা উচিত যাতে দুর্গন্ধ না বেরোয়।
১০.নিজেকে সুন্দর ও নান্দনিক বিমুগ্ধতায় উপস্থাপনের জন্য অতিরক্ত পাউডার কিংবা অন্য কোন প্রসাধনী বেশি পরিমান ব্যবহার করা উচিত নয়।
http://joinbddefense.blogspot.com/মৌখিক পরীক্ষা দৈহিক সাজসজ্জা


Best regards,
Read More

মৌখিক পরীক্ষার্থীর কর্তব্য (Defense Guide)

   মৌখিক পরীক্ষার্থীর কর্তব্য (Defense Guide)

মৌখিক পরীক্ষার্থীর কর্তব্য : 
 মৌখিক পরীক্ষার্থীকে পরীক্ষা বোর্ডে তার ওপর অর্পিত যাবতীয় কর্তব্যাদি পালনের জন্য মনোবল ধৈর্য ধরে সতর্ক থাকতে হবে-যেন  তিনি এমন ভুল উত্তর না দেন বা ত্রটিপূর্ণ আচরন না করেন যাতে পরীক্ষকগণ তার প্রতি বিরূপ ধারণা পোষণ করেন। পরীক্ষার্থী যদি প্রথমে একটি সাধারণ প্রশ্নের ভুল উত্তর দেন তবে পরীক্ষকগণ হয়ত তাকে আর কোন প্রশ্ন জিজ্ঞেস না করে বিদায় করে দিতে পারেন। অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে, পরীক্ষার্থী প্রথম প্রশ্নটির যুক্তি অর্থপূর্ণ সঠিক উত্তর দেয়ায় পরীক্ষকগণ তার সমন্ধে অনুকূল ধারণা পোষণ করে ফেলেন এবং তিনি পরবর্তী প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর দিয়ে সফলতা লাভ করেন। প্রকৃত পক্ষে আজকাল শুধু পুথিঁগত বা গ্রন্থগত বিদ্যা অর্জন করলে চলে না, প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজের যোগ্যতার স্বাক্ষর উৎকীর্ণ করতে হলে বর্তমান বিশ্বে যে সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চলেছে যা নিজ দেশের মধ্যে যে সব উল্লেখযোগ্য ঘটনা ঘটে চলেছে যা পরিবর্তন হচ্ছে সে সম্পর্কে পরীক্ষার্থীর সম্যক ধারণা থাকা একান্ত জরুরী। মূলত একজন শিক্ষিত কর্মচারী বা পদস্থ ব্যক্তির এমন জ্ঞান বা তথ্য তত্ত্ব সম্পর্কে ধারণা থাকা উচিত যা তার বাস্তব জীবনে চলার পথে আলোকবর্তিকারূপে কাজ করে।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। নতুন নতুন বিষয়ে জানতে সাইটিতে নিয়মিত ভিজিট করুন।

আপনাদের কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে







Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More