মৌখিক পরীক্ষা (Defense Guide)

১.মৌখিক পরীক্ষা: মৌখিক পরীক্ষার স্বরূপ : মৌখিক পরীক্ষা  হলো কর্মক্ষেত্রে উপযুক্ত লোক বাছাইয়ের একটি সর্বসম্মত পদ্ধতি। কর্মক্ষেত্রে উপযুক্ত ...

Showing posts with label TIPS AND TRICKS. Show all posts
Showing posts with label TIPS AND TRICKS. Show all posts

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি পর্ব -01 (ডিফেন্স গাইড )

প্রিলিমিনারী পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলি পর্ব -01 (ডিফেন্স গাইড )
সংক্ষিপ্ত প্রশ্নত্তর
১. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে?
উত্তর : প্রেসিডেন্ট।
২. বাংলাদেশের সশস্ত্র বাহিনীসমূহের সুপ্রিম কমান্ডার কে?
উত্তর : প্রেসিডেন্ট।
৩. বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায় ’
উত্তর : কুর্মিটোলা, ঢাকা।
৪. বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়:
উত্তর : ঢাকায়।
http://joinbddefense.blogspot.com/search/label/%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%20%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%20%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%20%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%20%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87

৫. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি?
উত্তর : ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং ওপরের কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা।
৬. বাংলাদেশের সেনাবাহিনীর শ্লোগান কি?
উত্তর : “সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে”।
৭. বাংলাদেশ স্থল বাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবী কি?
উত্তর : সেকেন্ড লেফটেনেন্ট।
৮. বাংলাদেশে মিলিটারী স্টাফ কলেজ কয়টি এবং কোথায় অবস্থিত?
উত্তর : ১টি, মিরপুর সেনানিবাস ঢাকা।
৯. বাংলাদেশের মিলিটারী একাডেমী কয়টি ও কোথায় অবস্থিত?
উত্তর : ১টি। এটি চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত।
১০. বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেয়া হয় কোথায় ?
উত্তর ; স্টাফ কলেজে।
১১. বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি? উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
১২. ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তরর : মেজর আতাউল গনি ওসমানী।
১৩. মেজর গণিকে কোন যুদ্ধে ‘টাইগার’ উপাধি দেয়া হয়?
উত্তর : ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে।
১৪. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কি?
উত্তর : জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী।
১৫. স্থল বাহিনীর একটি প্লাটুনে কত সৈন্য থাকে?
উত্তর : ১০০ জন।
১৬. বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তর : সুরাইয়া বেগম।
১৭. ‘সোর্ড অব অনার’ সম্মান প্রধান করা হয় কাকে?
উত্তর : সেনাবাহিনীর ক্যাডেটদেরকে ।
১৮. জাহনাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত ? উত্তর : খুলনায়।
১৯. ময়নামতি সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তর : কুমিল্লা।
২০. বাংলাদেশের সেনাবাহিনীতে পদোন্নতিপ্রাপ্ত প্রথম জেনারেল নাম কি?
উত্তর : জেনারেল এ এম জি ওসমানী।
২১. বাংলাদেশের সৈনিকদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ সরকার কি কি পুরস্কার ঘোষণা করেছে?
উত্তর : সৈনিকদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য সরকার ৪টি পুরস্কার ঘোষণা করেছে। যথা- বীরশ্রেষ্ঠ-নগদ ১০,০০০ টাকা ২. বীরউত্তম-নগদ ৫,০০০ টাকা ৩. বীরবিক্রম-নগদ ২,০০০ টাকা  ৪. বীরপ্রতীক -গ্যালেন্ট সর্টিফিকেট।
২২. ২৮ নভেম্বর ২০১১ সালে দেশের ভবিষ্যতে যুদ্ধকালীন/অপারেশনাল কর্মকান্ডে বীরত্ব সাহসিকতাপূর্ণ কাজের জন্য কতটি পদক প্রবতর্ন করা হয়?
উত্তর : ৪টি। ১. বীর সর্বোত্তম-এককালীন ৪ লাখ টাকা, মাসিক ভাতা ৫,০০০ ২. বীর মৃত্যুঞ্জয়ী- এককালীণ ৩ লাখ টাকা, মাসিক ভাতা ৪.০০ ৩.বীর চিরঞ্জীব-এককালীন ২ লাখ টাকা, মাসিক ভাতা ৩,০০০ ৪. বীর দুর্জয়-এককালীন ১ লাখ টাকা, মাসিক ভাতা ১,০০০।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

টিকে যাওয়া প্রার্থীদের গ্রুপিং ও নতুন চেষ্ট নাম্বার প্রদান ( ডিফেন্স গাইড)

টিকে যাওয়া প্রার্থীদের গ্রুপিং ও নতুন চেষ্ট নাম্বার প্রদান ( ডিফেন্স গাইড)
http://joinbddefense.blogspot.com/টিকে যাওয়া প্রার্থীদের গ্রুপিং ও নতুন চেষ্ট নাম্বার:
আর যারা সফল হয়েছে তাদের শুরু হবে নতুন যাত্রা। তাদের পুরানো চেস্ট নাম্বার বাতিল হয়ে গেল। নতুন চেস্ট নাম্বার দেয়া হবে। প্রতি ব্যাচে ৫টি গ্রুপ হবে। গ্রুপ সদস্য সংখ্যা সাধারণত ৭ জন থাকে। বিভিন্ন রং এর নাম গ্রুপের নামকরন করা হয়ে থাকে। যেমন, সাদা, কালো। ইত্যাদি।

 NCO-র Briefing
গ্রুপ তৈরি করার পর প্রার্থীদের সার্বক্ষণিক দেখাশুনার দায়িত্ব নিযুক্ত  প্রার্থীদেরকে দিনের অন্যান্য কর্মসূচী সম্পর্কে দীর্ঘ Brief দেবেন। পরীক্ষার্থীদের সকল কার্যাবলীর খুটিনাটি তিনি আলোচনা করবেন। মনোযোগ সহকারে তাঁর আলোচনা শোনা সঠিক হবে।
NCO-র Brief শেষ হলে রুমে ফিরে কিছুট Rest  নেয়া যাবে। অন্যথায় দীর্ঘ  Brief  শেষ হওয়ার পূর্বেই ’চা’ পানের বাঁশি পড়তে পারে।
সাইকোলজি পরীক্ষা:
চা পান শেষে নির্ধারিত পোশাক পরে লাইন করে হেঁটে হলরুমে উপস্থিত হতে হবে।
এবারে ’সাইকোলজি’ টেস্টের পালা।
সাইকোলজি টেস্টের সংগে সঙ্গেই প্রথম দিনের কার্যক্রম শেষ হবে।



Best regards,
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

আইএসএসবি পরীক্ষার প্রথম দিন I.Q. পরীক্ষা ( ডিফেন্স গাইড)

আইএসএসবি পরীক্ষার প্রথম দিন I.Q.  পরীক্ষা ( ডিফেন্স গাইড)
I.Q.  পরীক্ষা :
’চেস্ট নাম্বার’ দেয়ার পর সবাইকে লাইন করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে একটি বড় হলরুমে। এখানে হবে I.Q.  পরীক্ষা। I.Q.  পরীক্ষা হলো এ পর্যায়ের প্রথম পরীক্ষা।

পরীক্ষার্থীকে মনে রাখা প্রয়োজন হল রুমের অভ্যন্তরে প্রবেশের পূর্বেই Toilet  সেরে হাত মুখ মুখে  Fresh হয়ে নেয়া দরকার। কেননা, হেঁটে আসার শ্রান্তির অপনোদন হবে হাতে মুখে পানি দিলে। তদুপরি দীর্ঘক্ষণ জটিল I.Q.  পরীক্ষা দেয়ার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে।
http://joinbddefense.blogspot.com/

Tea Break :
I.Q.  পরীক্ষার পর বিরতি। এ সময় প্রার্থীদেরকে হালকা নাস্তা ও চা সরবরাহ করা হবে। এই Tea Break  শেষ হলেই সকল প্রার্থীকে পুনরায় পুর্বোক্ত হলরুমে নিয়ে যাওয়া হবে।
Paragraph Writhing :
এ পর্যায়ে সকল প্রার্থীকে এক তা কাগজ সরবরাহ করা হবে। তাকে নির্ধারিত (অনূর্ধ্ব ২৫ মি.) সময়ের মধ্যে Personal Memorable incident  বা দেশের চলতি সমস্যার উপর একটি   রচনা লিখতে দেয়া হবে। এ পরীক্ষার সাথে সাথেই প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হবে।
পরীক্ষা শেষে পূর্বের মতই লাইন করিয়ে Duty officer  সকলকে নিয়ে দূরবর্তী ব্যারাকে পৌছাবেন। সেখানে প্রার্থীরা  I.Q.  পরীক্ষা ফলাফল দেয়ার পূর্ব মতই পর্যন্ত রুমে বসে অপেক্ষা করবে।
http://joinbddefense.blogspot.com/

Screen Out :
এরপর বাঁশী বেজে উঠবে। সকল প্রার্থীকে উঠে লাইন করে দাঁড়াতে হবে। তখনই I.Q.  পরীক্ষার ফলাফল জানানো হবে। যারা I.Q.  পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নি শুধু তাদের Chest Number  ডাকা হয়। অর্থাৎ যাদের Number ডাকা হল তারা বাতিল হল। এ পদ্ধতিটিকে Screen Out করা/হওয়া বলে।
I.Q. পরীক্ষার ফলাফল ঘোষণা বা Screen Out কার্যক্রমের পর পরই সবাইকে দুপুরের খানা খেতে হয়।
খাওয়ার পর Screen Out প্রার্থীরা যাতায়াত ভাড়া নিয়ে ব্যারাক ত্যাগ করবে এবং বাকি প্রার্থীরা  PPDT পরীক্ষা দিবে।



Best regards,
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

বন্ধুদের মধ্যে মধ্যমণি হওয়ার জন্য করণীয় টেকনিক (ডিফেন্স গাইড)

 বন্ধুদের মধ্যে মধ্যমণি হওয়ার জন্য করণীয় টেকনিক (ডিফেন্স গাইড)

বন্ধুদের মধ্যে মধ্যমণি হওয়ার জন্য করণীয় টেকনিকগুলো হল-


http://joinbddefense.blogspot.com/search/label/Learn%20How%20to%20join

বন্ধুদের মধ্যে
১.অপরিচিত কে প্রথমে স্বাগত জানানো
২.অপরিচিত ব্যক্তির ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া।
৩.অপরিচিত ব্যক্তির কোন না কোন ত্রুটি লক্ষ্য করতে পারা এবং মার্জিত ভাষায় সুন্দরভাবে তা জানানো।
৪.অপরিচিতের মনে আঘাত লাগতে পারে এ রকম কোন কথা না বলা।
৫.প্রয়োজনীয় ক্ষেত্রে অপরিচিত ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে যাওয়া
.সুন্দর উচ্চারণ ও বাচন ভঙ্গি। উচ্চারণে আঞ্চলিকতার টান না থাকা।
৭.প্রবাদ বাক্য ও বাগধারা অধিক জানা। কথা প্রসঙ্গে উপযুক্ত স্থানে উপযুক্ত প্রবাদ বাক্য ও বাগধারা প্রয়োগ করতে পারা।
৮.চুটকি ও ছোট ছোট গল্প জানা যাতে যথাস্থানে চুটকি বা গল্প বলা যেতে পারে।
৯.মূলত পোশাক, আচরণ ও ভাষা প্রয়োগ দ্বারাই একজন ব্যক্তি অপর ব্যক্তি মনে স্থান করে নিতে পারে।
http://joinbddefense.blogspot.com/search/label/Learn%20How%20to%20join


Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো (ডিফেন্স গাইড)

নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো (ডিফেন্স গাইড)
নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো
নির্ধারিত স্থানে পৌছার সংগে সংগে প্রার্থী যে টেস্টের সম্মুখীন হয় সেটা হচ্ছে নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো। এটা ঠিক অফিসিয়াল কোন টেস্ট নয়। তবে এর গুরুত্ব অপরিসীম। কারণ পরবর্তী প্রতিটি টেস্টে প্রার্থীর নিজেকে খাপ খাওয়ানোর সাফল্যের প্রভাব এতে লক্ষ্য করা যাবে।
http://joinbddefense.blogspot.com/search/label/Learn%20How%20to%20join

নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর লক্ষ্যে করণীয় কাজগুলো হল-
১.বাসা থেকে রওয়ানা দেয়ার সময় আরামদায়ক অথচ শোভন, শালীন রং ও ডিজাইনের জামা-জুতা পরিধান করে রওয়ানা হতে হয়।
২.সেনাবাহিনীতে যেহেতু চুল ছোট রাখে, সেহেতু ’কল আপ লেটার’ পাওয়ার পর পরই চুল ছোট করে ফেলা ভাল।
৩.নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে পৌছাতে পারলে একটু সুবিধা পাওয়া যায়। সেটা হচ্ছে পরবতী সময় যারা আসবে তাদেরকে স্বাগত জানাবার সুবিধা। ঐ রকম একটা অপরিচিত স্থানে যে স্বাগত জানাবে তাকে সবাই পছন্দ করবে এটা জানা কথা। অর্থাৎ এই টেকনিকের মাধ্যমে অন্য প্রতিযোগীদের নিকট তুমি তোমাকে গ্রহণীয় করে তুলতে পারছ।
৪.এতাপূর্বে উপস্থিত প্রার্থীদের সংগে স্মিতহাস্যে সম্ভাষণ জানাবে এবং পরিচিত হতে হবে। এ পর্যয়ে কোন মাধ্যম ব্যবহার করা উচিত নয়। নিজেই স্বতঃস্ফূর্তভাবে সবার সংগে পরিচিত হবে।
৫.প্রার্থী যদি মনে মনে ভাবে যে, এই পরিচিত হওয়া, প্রতিযোগীদের মনে দাগ কাটতে পারা, প্রতিযোগিদেরকে পিকনিকের মেজাজে মাতিয়ে রাখা প্রকৃত পক্ষেই একটা পরীক্ষা, তবে সে এতে কৃতকার্য হতে পারবে। প্রার্থীকে তার এই কার্যক্রম  এর শেষ দিন পর্যন্ত বজায় রাখতে হবে। তা হলেই প্রার্থী যে উদ্দেশ্যে  ইন্টারভিউ দিতে গিয়েছে তা সফল হওয়া বিশেষ সম্ভাবনা থাকবে।

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

ISSB এর জন্য উপস্থিত হওয়া। (Defense Guide)

 ISSB এর জন্য উপস্থিত হওয়া। (Defense Guide)
 ISSB এর জন্য উপস্থিত হওয়া।

লিখিত পরীক্ষার ফলাফল প্রথমে দৈনিক পত্রিকায় ছাপা হয়। এরপর পরীক্ষার্থীদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে জানানো হয়।
১. লিখিত পরীক্ষার ফলাফল এবং আগামীতে করণীয় নির্দেশাবলী সম্বলিত এ চিঠিতে
প্রার্থীকে তার উত্তীর্ণতার কথা জানানো হয়।
২. প্রার্থীকে নির্ধারিত স্থান ও সময়ে ISSB Test  এর জন্য উপস্থিত হতে বলা হয়।
ক. কখনো নির্ধারিত দিনের অপরাহ্নে পৌথাতে বলা হয়। এর রকম অবস্থায় রাত্রিবাসের পর পরদিন সকাল থেকে টেস্ট শুরু হয়।
খ.কখনো নির্ধারিত দিনের প্রত্যুষে পৌছাতে বলা হয়। এর রকম অবস্থায় পৌছানোর অল্প সময় পরেই টেস্ট শুরু হয়।
গ.প্রার্থীকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগে নেয়ার তালিকা দেয়া হয়। প্রার্থীকে ঐ সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হয়।
 ISSB Test  এর জন্য ঢাকা ক্যান্টনমেন্টের নির্ধারিত স্থান/সংরক্ষিত ব্যারাকে উপস্থিত হতে বলা হয়। এ স্থানটি সাধারণত জনসাধারণের জন্য উন্মুক্ত এলাকা নয়।
ISSB Test  এর জন্য উপস্থিত সকল প্রার্থীকেই মানসিকভাবে ৩ দিন থাকা এবং বিভিন্ন টেস্টে  অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়ে আসতে হয়। নির্ধারিত স্থানে উপস্থিতির সংগে সংগে প্রার্থীকে স্বাগত জানানো হয়। এরপর তাকে তার জন্যে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রার্থী তার ব্যক্তিগত জিনিসপত্র রেখে নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে ব্যপৃত হয়।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

ISSB Interview (Defense Guide)

ISSB Interview (Defense Guide)
ISSB  দ্বারা ‘Inter Service Selection Board/ আন্তঃবাহিনী নির্বাচনী পর্যদ’ বুঝায়। অর্থাৎ সামরিক বাহিনীর বিভিন্ন পদে প্রার্থী বাছাই করার জন্য এটি একটি নির্বাচনী বোর্ড।
 এই বোর্ড প্রার্থী নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে থাকে। যেমন-
ক. স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার। এটি দু’দফায় হয়। সর্ব প্রথমে ও সর্বশেষে। যথাক্রমে : প্রাথমিক ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার নামে।

http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more



খ. লিখিত পরীক্ষা।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

গ. বুদ্ধিমত্তা (I, Q) পরীক্ষা।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

ঘ. মনস্তত্ত্ব পরীক্ষা ও
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

ঙ. শারীরিক সামর্থ্য যাচাই।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আর্মি, এয়ারফার্স ও নেভির অফিসার পদে; আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস, আর্মড ফোর্সেস নাসির্ং সার্ভিসে ( এ এফ. এন. এস. ) এবং এডুকেশন, ইঞ্জিনিয়ার্স ও মেডিকেল কোরে যোগদানেচ্ছুক সকল প্রার্থী/ প্রার্থীনিকে ISSB  ইন্টারভিউতে উত্তীর্ণ হতে হয়।
উপরোক্ত সার্ভিস সমূহে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় ISSB ইন্টারভিউ হচ্ছে তৃতীয় কার্যক্রম।
এর পূর্বে ছিল প্রাথমিক নির্বাচন ও লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে শুধু তাদেরকেই  ISSB ইন্টারভিউ এর জন্য ডাকা হয়।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

দেশব্যাপী ১১টি কেন্দ্রে লিখিত পরীক্ষা এবং তৎপূর্বে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হলেও একমাত্র ঢাকা সেনানিবাসেই ISSB ইন্টারভিউ অনুষ্ঠিত হয়।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

ক্যাডেট কলেজের কতিপয় প্রার্থী ও বিএনসিসি ক্যাডেট ছাড়া অন্য কারো পক্ষেই ISSB ইন্টারনভিউ সম্মন্ধে কোন ধারণা করা বা অনুশীলন থাকার কথা নয়। কেননা ওঝঝই ইন্টারভিউ টেস্ট আইটেমগুলো সম্পূর্ণ ভিন্নধরনের। সাধারণ জীবন যাপনে অভ্যস্ত ছাত্র/প্রার্থীরা এ সব টেস্ট সম্মন্ধে সাধারণত কল্পনাও করে না বা স্বপ্নেও দেখে না। এ এক সম্পূর্ণ নতুন জগত। নতুন ধরনের পরীক্ষা পদ্ধতি। ISSB ইন্টারভিউ টেস্টসমূহের অপরিচিত এবং শারীরিক কার্যক্রমে ব্যায়ামের অনভ্যস্তরা প্রার্থীদের মনে যথেষ্ট র্ভীতি ও সংশয় সৃষ্টি করে। ডিফেন্স গাইড অনুসরণে প্রার্থী/প্রাথিনীদের মন থেকে এই সংশয় ও ভীতি দূর হয়ে যাবে।

ISSB ইন্টারভিউর জন্য নির্বাচিত প্রার্থীদেরকে চিঠি মারফতে তাকে ঢাকা সেনানিবাসের ঠিক কোন জায়গায় কবে/ কখন ও আনুসঙ্গিক কি কি জিনিসি পত্র নিয়ে উপস্থিত হতে হবে তা জানিয়ে দেয়া হয়।
ISSB ইন্টারভিউর জন্য উপস্থিত প্রার্থীকে ইন্টারভিউর স্থানে 3/4 দিন অবস্থানের প্রস্তুতি নিয়ে আসতে হয়। ইন্টারভিউর মূল কার্যক্রম চলে ৩ দিন ধরে। ISSB ইন্টারভিউর সকল কার্যক্রমকে ঐ ৩ দিনে ভাগ করে নেয়া হয়।
প্রথম দিনের প্রথমমাংশে আই কিউ (I, Q) এবং Personal Memorable incident/দেশের চলতি কোন সমস্যার উপর চধৎধমৎধঢ়যParagraph লেখার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূলত I.Q. Test এর ফলাফেলের উপর নির্ভর করে কম বুদ্ধিসম্পন্ন প্রার্থীদের বাদ দেয়া হয়। দিনের দিত্বীয়াংশের I.Q. Test  এ টিকে যাওয়া প্রার্থীদের Psychological Test  অনুষ্টিত হয়।
দ্বিতীয় দিন সবচেয়ে বেশি টেস্ট অনুষ্ঠিত হয়। এদিকে ব্যক্তিগত বক্তৃতা, দলগত আলোচনা ডেপুটি প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের মৌখিক পরীক্ষা তাছাড়াও মাঠ পর্যায়ের শারীরিক কার্যক্রমের মধ্যে অর্ধদলীয় কার্য বক্তিগত প্রতিবন্ধকতা রয়েছে।
http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB_27.html#more

উপযুক্ত কার্যক্রমসমূহ থেকে একজন প্রার্থীর বুদ্ধিমত্তার প্রখরতা, শারীরিক সক্ষমতা এবং মনস্তত্ত্বের পর্যায় অনুধাবন করার চেষ্টা করা হয়। তৃতীয় দিনে প্ল্যানিং টেস্ট কমান্ড টাস্ক ও আত্ম সমালোচনা রয়েছে। এ সব কার্যক্রম থেকে একজন প্রার্থীর তাৎক্ষণিক সমস্যা সমাধানের যথার্থ পরিকল্পনা করার বিচক্ষণতা এবং নেতৃত্বদানের ক্ষমতা পরিমাপ করা হয়ে থাকে।
ঢাকা সেনানিবাসে ৩ দিন ধরে পরিচালিত কার্যক্রমের মাধ্যমে একজন প্রার্থীর
১.বুদ্ধিমত্তা
২.মনস্তত্ত্ব
৩.সমস্যা সমাধানের পরিকল্পনা প্রস্তুত করা ও নেতৃত্ব দানের ক্ষমতা
৪.শারীরিক সামর্থ্য এবং ইংরেজিতে কথা বলার ক্ষমতা যাচাই করে থাকে।
উপযুক্ত সকল বিষয়ে ভাল নম্বর পেতে হলে একজন প্রার্থীকে নিয়মিত পাঠ গ্রহণ ও মাঠ পর্যায়ের অনুশীলন নিতে হবে। আমাদের এই ওয়েব সাইট অনুসরণ করলে লিখিত ও মৌখিক অংশে পূর্ণ সাফল্য লাভের সর্বোচ্চ সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রার্থীকে মাঠ পর্যায়ের বিষয়গুলো স¤œন্ধে স্বচ্ছ ধারণা দেবে।

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

মৌখিক পরীক্ষার নমুনা

মৌখিক পরীক্ষার নমুনা
http://joinbddefense.blogspot.com/
বিসিএস ক্যাডারের একটা পদে প্রার্থী নির্বাচনে মৌখিক পরীক্ষার নমুনা:
প্রথমে পরীক্ষার্থী কক্ষে প্রবেশ করে পরীক্ষকগণের উদ্দেশ্যে সালাম দিবেন।
পরীক্ষার্থী বোর্ডের চেয়ারম্যান সালামের জবাব দিয়ে তাকে তার জন্য নির্ধারিত আসনে বসার অনুমতি দিবেন। তখন প্রার্থী তাঁর মূল সার্টিফিকেটগুলো চেয়ারম্যানের নিকট প্রদান করবেন। তারপর চেয়ারম্যান মহোদয় তাঁকে প্রশ্ন করতে শুরু করবেন।
চেয়ারম্যান : আপনার নাম কি?
প্রার্থী : আমার নাম আব্দুল্লাহ শাহরিয়ার বিজয়।
চেয়ারম্যান : বিজয় শব্দের অর্থ কি?
প্রার্থী : জয়ী।
চেয়ারম্যান :আপনার নামের প্রথম ভাগ একজন মনীষীর পিতার নামের সাথে সম্পৃক্ত। আপনি তাঁর পরিচয় জানেন কি?
প্রার্থী : জ্বী হ্যাঁ, তিনি আমদের প্রিয় নবী (সঃ) এর পিতা আব্দুল্লাহ।
চেয়ারম্যান : আমাদের প্রিয় নবী (সঃ) কত সালে জন্মগ্রহণ করেন?
প্রার্থী : ৫৭০ খ্রিঃ।
চেয়ারম্যান : তাঁকে মদিনা ও মক্কাবাসীরা কি নামে ডাকত?
প্রার্থী : আল-আমিন।
চেয়ারম্যান : আল-আমিন শব্দের অর্থ কি?
প্রার্থী : বিশ্বাসী।
চেয়ারম্যান : নবীজী জন্মলাভের পূর্বে সে যুগকে কি নামে অভিহিত করা হত?
প্রার্থী :আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ।
চেয়ারম্যান : এ যুগে একজন বিখ্যাত কবি ছিলেন। আপনি তাঁর নাম জানেন কি?
প্রার্থী : জ্বী হ্যাঁ, তিনি প্রখ্যাত কবি ইমরুল কায়েস।
দ্বিতীয় পরীক্ষক:
আপনার বাড়ি কোন জেলায়?
প্রার্থী : ফরিদপুর জেলায়।
দ্বি:প্র: এই জেলায় একজন মহৎ মনীষী জন্মগ্রহণ করেছে। আপনি তাঁর নাম জানেন?
প্রার্থী : জ্বী জানি। তিনি হযরত শেখ ফরিদ (রাঃ)
দ্বি:প: এ জেলায় দু’একজন পীর মুরশিদের নাম বলবেন কি?
প্রার্থী : জ্বী, হাজী শরীয়তুল্লাহ ও পীর দুদু মিয়া।
দ্বি:প: দুদু মিয়ার আন্দোলনের নাম কি?
প্রার্থী: ফরায়েজী আন্দোলন।
দ্বি:প: এ জেলার কয়েকজন সাহিত্যিকের নাম বলবেন?
প্রর্থী : জ্বী। ড. এনামুল হক হুমায়ুন কবির, আলাওল প্রমুখ।
তৃতীয় পরীক্ষক:
আপনি কোন বিষয়ের ওপর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় পড়াশুনা করেছেন?
প্রার্থী: বাংলা ভাষা ও সাহিত্য।
তৃ:প: সাহিত্যের যুগ বিভাগের ধারণার যৌক্তিকতা কতটুকু?
প্রার্থী: সাহিত্যের যুগ বিভাগের ধারণার যৌক্তিকতা বিশিষ্ট পন্ডিতদের মধ্যে যুগ বিভাগ নিয়ে মতান্তর থাকলেও সবাই যুগবিভাগের যৌক্তিকত স্বীকার করেন। আমার মতামতও তাই।
তৃ:প: চর্যাপদের বিষয়বস্তু কি ছিল?
প্রার্থী: সাধন-ভজন সংক্রান্ত।
তৃ:প: চর্যার পদকর্তারা কোন মতবাদে বিশ্বাসী ছিলেন?
প্রার্থী : সহজয় মতবাদে।
তৃ:প: চর্যাপদের অনেক বাক্য আজও প্রবাদবাক্য হিসেবে ব্যবহৃত হয়। আপনি এর একট দৃষ্টান্ত দিবেন?
প্রার্থী: জ্বী। আপনা মাসে হরিণা বৈরী।
তৃ:প:শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে লিখেছেন?
প্রার্থী:বডু– চন্ডীদাস।
তৃ:প: এর প্রধান চরিত্র কে কে?
প্রার্থী: শ্রীকৃষ্ণ, রাধা ও বড়াই।
তৃ:প:আাওলের একট গ্রন্থের নাম বলুন?
প্রার্থী:পদ্মাবতী।
তৃ:প:‘পদ্মাবতী’ গ্রন্থের কবি কে?
প্রার্থী : জায়সী।
তৃ:প: পদ্মাবতী কোন ভাষা থেকে অনূদিত?
প্রার্থী: হিন্দি।
তৃ:প: এ গ্রন্থের মূল নাম কি?
প্রার্থী: পদুমাবৎ।
তৃ:প: কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
প্রার্থী:অগ্নিবীণা।
তৃ:প:অগ্নিবীণার প্রথম কবিতা কি?
প্রার্থী:প্রলয়োল্লাস।
তৃ:প: রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কারে ভূষিত হন?
প্রার্থী: ১৯১৩ সালে।
তৃ:প:ইংরেজ সরকার তাকে কি উপাধি দেন?
প্রার্থী: নাইট।
তৃ:প:তিমির হননের কবি কে?
প্রার্থী: জীবনানন্দ দাশ।
তৃ:প: বাংলা ভাষার ইতিবৃত্ত কোন ধরনের গ্রন্থ?
প্রার্থী:গবেষণামূলক।
তৃ:প: গৌড়ীয় ব্যাকরণ কে লিখেছেন?
প্রার্থী: রাম মোহন রায়।
চতুর্থ পরীক্ষক :রামমোহন রায়ের সমসাময়িক একজন সমাজ সংস্কারক ও শিক্ষাবিদের নাম বলুন।
প্রার্থী: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
চ:প: বিদ্যাসাগর কি নিয়ে আন্দোলন করেন?
প্রার্থী:বিধবা বিবাহ নিয়ে।
চ:প: তিনি সার্থকতা লাভ করেছিলেন কি?
প্রার্থী:জ্বী হ্যাঁ।
চ:প: উপমহাদেশে কবে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয়?
প্রর্থী: ১৮৫৭ সালে।
চ:প:এ সংগ্রামের নাম কি?
প্রার্থী: সিপাহী বিদ্রোহ।
চ:প: মোগল সাম্রাাজ্যের প্রতিষ্ঠাতা কে?
প্রার্থী: জহির উদ্দীন মোহাম্মদ বাবর।
চ:প: কবে বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত যায়?
প্রার্থী: ১৭৫৭ সালের ২৩ শে জুন।
চ:প: কোথায়?
প্রার্থী: পলাশীর আম্রকাননে।
চ:প: কত তারিখে মুজিব নগর সরকার ঘোষণা করা হয়?
প্রার্থী : ১৯৭১ সালের ১৭ ই এপ্রিল।
চ:প: মুজিবনগর সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
প্রার্থী: সৈয়দ নজরুল ইসলাম।
চেয়ারম্যান: আলান্টা অলিম্পিকে কোন দেশে বেশি স্বর্ণপদক পায়?
প্রার্থী: যুক্তরাষ্ট্র।
চেয়ারম্যান: সার্কের সচিবালয় কোথায়?
প্রর্থী:কাঠমুন্ডুতে।
চেয়ারম্যান:সার্কের পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
প্রাথী: নেপালে।
চেয়ারম্যান : পুশইন সম্পর্কে আপনার মন্তব্য কি?
প্রার্থী: অমানবিক অবন্ধুসুলভ এবং ক্ষমতার দাপটে পড়শী দেশকে কাবু করা।

চেয়ারম্যান:আপনি আসুন। আপনাকে ধন্যবাদ।
প্রার্থী: আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

Best regards,
Md Hridoy Hossain
Blogger

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
hridoythebest5@gmail.com
http://joinbddefense.blogspot.com/
Read More

মৌখিক পরীক্ষার দিন পরীক্ষার্থীর করণীয়-ডিফেন্স গাইড

মৌখিক পরীক্ষার দিন পরীক্ষার্থীর করণীয়-ডিফেন্স গাইড
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীর করণীয় অনেক কর্তব্য থাকে। আগে থেকে সে যদি সব ঠিকঠাক না করে রাখে তবে সেদিন তার জন্য নানা রকম বিপত্তিজনক পরিস্থিতির জন্ম দিতে পারে। এজন্য পরীক্ষার দিন করণীয় কর্তব্য সম্পর্কে তার ধারণা গুছোলো থাকা বাঞ্চনীয়। যেমন-
১.কোন অজানা অচেনা জায়গা হলে পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আগের দিন ধারণা নেয়া বা চিনে নেয়া ভাল।
২.মৌখিক পরীক্ষার আগের রাতে বেশি রাত না জাগাই ভাল।
৩.ঐরাতে সনিদ্রা হওয়া দরকার যাতে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে।
৪. সকালের কাজকর্ম সেরে কম করে হলেও আধ ঘন্টা আগে পরীক্ষা হলে যাওয়া ব্যঞ্চনীয়।
৫. প্রার্থীর হাসিখুশি থাকা ভাল।
৬. অন্যান্য পরীক্ষার্থীদের সাথে পরিমিত পর্যালোচনা আলাপ করা যেতে পারে।
৭.অন্যের কাজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেয়া ভাল। তবে নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্যকে জানানো উচিত নয়।
৮. পরীক্ষার হলের সামনে চিৎকার করে কথা বলা, উচ্চহাসি দেয়া বা অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক আলোচনা করা উচিত নয়।
৯. নিজেকে অপরের কাছে বেশি প্রকাশ করা উচিত নয়।
১০.পান বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে পরীক্ষার দিন তা না করাই ভাল।
১১.পরীক্ষা দেরীতে শুরু হলে অস্থিরতা দেখানো উচিত নয়।
১২.পরীক্ষা হলে প্রবেশের আগে সার্টিফিকেটগুলো ও পোশাক পরিচ্ছদ ঠিক আছে কিনা তা মিলিয়ে নেয়া ভাল।
১৩. যদি দরজা খুলে হলে প্রবশে করতে হয় তবে পরীক্ষার্থীকে প্রবেশ করার পর দরজাটা বন্ধ করতে হবে।
Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

মৌখিক পরীক্ষার্থী পরীক্ষকের সামনে কিভাবে জবাব দিবেন? (ডিফেন্স গাইড)

মৌখিক পরীক্ষার্থী পরীক্ষকের সামনে কিভাবে জবাব দিবেন? (ডিফেন্স গাইড)
মৌখিক পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থীকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে।
নিজেকে যথাসম্ভব সংযত রেখে ধির-স্থির ভাবে প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার উত্তম স্বাক্ষর উপস্থাপিত করে প্রার্থিত চাকুরীতে ঠাঁই করে নেয়ার মানসিকতা সুদৃঢভাবে পোষন করতে হবে। এজন্য তার করণীয় অনেক যুুক্তিযুক্ত কর্মাদি রয়েছে। যেমন-
১.কক্ষে প্রবেশ করে পরীক্ষকগণের সামনে দাঁড়িয়ে সালাম দিতে হবে
২. সালাম দেয়ার পর পরীক্ষকগণ বসতে বললে বসতে হবে।
৩. নতুবা খানিকক্ষণ অনুমতি পাওয়ার জন্য দাঁড়িয়ে থেকে অনুমতি না পেলে অনুমতি প্রার্থনা করতে হবে।
৪.অনুমতি পাওয়ার আগে কোন ক্রমেই চেয়ারে বসা যাবে না।
৫.প্রশ্নের জবাব শান্তভাবে আত্মবিশ্বাসের সাথে দিতে হবে।
৬. কোন অবস্থাতেই নিজেকে দুর্বল ভেবে দুর্বলতা প্রদর্শন করা যাবে না।
৭. অতি ত্বরিত  না হয়েও দ্রুততার সাথে এবং অল্প বা শ্লথ  না হয়েও শান্তভাবে  উত্তর দেয়া যেতে পারে।
৮.অতি সুকৌশলে নিজের বুদ্ধিমত্তা এবং উত্তম গুণাবলী ও জ্ঞানের পরিধি সম্পর্কে পরীক্ষকগনকে ধারনা দিতে হবে।
৯.আত্মবিশ্বাসের সাথে শান্ত ও ভদ্রভাবে উত্তর দেয়ার ক্ষমতা থাকা বাঞ্চনীয়।
১০.প্রার্থীর চিত্তাকর্ষকভাবে উত্তর দেয়ার ক্ষমতা থাকা প্রয়োজন।
১১.ত্বরিত ও দীর্ঘ না হয়ে সংক্ষিপ্ত ও আসল বিষয়বস্তুর প্রতি দৃষ্টি রেখে যতাযথ উত্তর দিতে হবে।
১২.প্রয়োজনবোধ পরীক্ষার্থীকে ব্যাপক বিস্তৃত আকারে উত্তর দিতে হতে পারে কিন্তু তা মাত্রাতিরিক্ত দীর্ঘ ও এক ঘেঁয়ে ও বিরক্তিকর না হওয়া ভাল।
১৩.যুক্তির সাথে বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করা উচিত।

http://joinbddefense.blogspot.com/2016/04/ISSB.html
১৪.গোঁড়ামি বা অসার বাক-বিতন্টডা পরিহার করা বাঞ্চনীয়।
১৫.সকল অবস্থায় স্বাভাবিক মানসিকতা বজাড় রাখার চেষ্টা রাখতেহবে।
১৬.তাকে অবশ্যই উদ্যম, সাহস ও আত্মবিশ্বাস বজায় রাখতে হবে।
১৭.অনেক সময় সাক্ষাৎকার পরীক্ষার পরিবেশকে প্রার্থীর পক্ষে সহজ করার জন্য পরীক্ষক দু’একটি রসিকতা করে থাকেন। এ সুযোগে প্রার্থীও সম্ভব হলে রসিকতা করে তার সদালাপী আচর ব্যবহার প্রমান দিতে সচেষ্ট থাকবে।
১৮.অনেক সময় প্রার্থী জবাব দিতে অপারগ হলে পরীক্ষক সঠিক জবাবের দিকে ইঙ্গিত করেন এবং প্রার্থীর জানা বিষয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রার্থীকে সতর্ক হয়ে ইঙ্গিতের প্রতি নজর দিয়ে যোগ্যতার প্রমান রাখতে সচেষ্ট হতে হবে।
১৯. বিনীতভাবে কথোপকথন করতে হবে।
২০.বিদায় নেয়ার সময় ধন্যবাদ দেয়ার পর সালাম দিয়ে বিদায় নিতে হবে।
Best regards
Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/


People Came Here By Searching 
ISSB, Viva, Recent Exam, Exam Question, Join Army, Join Navy, Join Air Force, Join BGB, Join Bangladesh Police, Join Fire Service, Join BNCC, Join Ansar Battalian, Recent Exam of Army, Recent Exam of  Navy, Recent Exam of  Air Force, Recent Exam of  BGB, Recent Exam of  Bangladesh Police, Recent Exam of  Fire Service, Recent Exam of  BNCC, Recent Exam of  Ansar Battalian, মৌখিক পরীক্ষার প্রশ্ন, মৌখিক পরীক্ষায় কি কি প্রশ্ন আসে?, বিগত পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন, মৌখিক পরীক্ষায় কিভাবে জবাব দিতে হয়?, 
Read More

মৌখিক পরীক্ষার্থীর পোশাক পরিচ্ছেদ (ডিফেন্স গাইড)

মৌখিক পরীক্ষার্থীর পোশাক পরিচ্ছেদ (ডিফেন্স গাইড)
মৌখিক পরীক্ষার জন্য পোশাক একটি গুরুত্ব বিষয়। এজন্য উপযুক্ত পোশাক পরিধানের ব্যাপারে পরাীক্ষার্থীকে সজাগ থাকতে হবে। কারণ, অনেক ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য পোশাক নেতৃস্থানীয় ভূমিকা রাখে। এজন্য পোশাক পরিধানের ব্যাপারে পরীক্ষার্থীকে কিছু নিয়ম রীতি অনুসরণ করতে হয়। যেমন-
১.মৌখিক পরীক্ষার জন্য পোশাক একটি গুরুত্ব বিষয়। এজন্য উপযুক্ত পোশাক পরিধানের ব্যাপারে পরীক্ষার্থীকে সজাগ থাকতে হবে। কারণ, অনেক ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য পোশাক নেতৃস্থানীয় ভূমিকা রাখে। এজন্য পোশাক পরিধানের ব্যাপারে পরীক্ষার্থীকে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয়। যেমন-
ক.এমন পোশাক পরা উচিত নয় যাতে পরীক্ষার্থীকে ভাড়ের মত দেখায়।
খ.আবার এমন পোশাক পরা উচিত নয় যাতে তার ব্যক্তিত্বকে হালকা করে দেয়।
গ.পরীক্ষার্থী সাদা সার্ট বা এক রংগের শার্ট পরতে পারেন।
ঘ. তবে খুব গাঢ বা রং-বেরঙের শার্ট পরা উচিত নয়।
ঙ.পোশাক অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
চ.সার্টের কলার কয়লাযুক্ত বা তেল বা ঘামে যেন ভেজা না থাকে।
ছ.বোতামগুলো শার্টের রঙের সাথে মিল থাকলে ভাল হয়।
জ.শার্টের কোথাও বেতাম খালি আছে কিনা তা ভালভাবে পরীক্ষা করে দেখতে হবে।
ঝ.পরীক্ষার্থী স্যুট পরলে তাকে অবশ্যই নেকটাই পরতে হবে। কারণ, টাই ছাড়া স্যুট বেমানান।
ঞ.স্যুটের সাথে টাই মানানসই হওয়া বাঞ্চনীয়। গ্রীষ্মকালীন স্যুটের সাথে গরম টাই পরা উচিত নয়।
ট.স্যুট ও টাই খুব কারুকার্যময় ঝলমলে না হওয়া বাঞ্চনীয়।
ঠ.প্রার্থী বেঁটে হলে তাকে উপর থেকে নিচ দিকে ডোরা ডোরা দাগযুক্ত স্যুট পরা উচিত।
এতে তাকে কিছুটা লম্বা দেখাবে।
ড.প্রার্থী অতিরিক্ত লম্বা হলে তার আড়াআড়ি দিকে ডোরা ডোরা দাগযুক্ত স্যুট পরা উচিত। এতে তাকে কিছুটা কম লম্বা দেখাবে।
ঢ.পরীক্ষার্থী যে প্যান্ট পরবেন তাতে যেন পরিস্কার থাকে।
ন. পরীক্ষার্থী যে প্যান্ট পরবেন তাতে যেন ভাঁজ থাকে।
ত.মোজা প্যান্ট ও স্যুটের সাথে মিলিয়ে নেয়া ভাল।
থ.ছেঁড়া মোজা পরা উচিত নয়।
দ.মোজার ইলাস্টিক না থাকলেও যেন জুতার উপরে মোজা না জমা হয় সেদিন লক্ষ্য রাখতে হবে।
ধ.জুতা বেশ পরিস্কার ও চকচকে হওয়া বাঞ্চনীয়।
ণ.সাধারণ প্রয়োজনের জন্য একখানা রুমাল ব্যবহার করা যেতে পারে।
প.একটা ম্যাচ করা রুমাল কোটের পকেটে সুন্দরভাবে ভাঁজ করে রাখা যেতে পারে।
ফ.অতিরিক্ত ঘাম চুষে নেয়ার জন্য কিচু সুগন্ধি পউডার ঘাড়ের চারদিকে মুখমন্ডলে ও অন্যান্য প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।
ব.পরিশেষে লক্ষ্য রাখতে হবে পরীক্ষার্থী যে পোশাক পরবেন তা যেন শালীন ও শোভন হয় এবং তার ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য যথোপযুুক্ত হয়।
http://joinbddefense.blogspot.com/মৌখিক পরীক্ষার্থীর পোশাক পরিচ্ছেদ

Best regards,

Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More

মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর প্রস্তুতি ( দৈহিক সাজসজ্জা)

মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর প্রস্তুতি ( দৈহিক সাজসজ্জা)
দৈহিক সাজসজ্জা : 
মৌখিক পরীক্ষায় যেহেতু পরীক্ষকগণের সামনে পরীক্ষার্থীকে উপস্থিত হতে হয়, সেকারণে দৈহিক সাজসজ্জার দিকে নজর দেয়া প্রত্যেক সচেতন পরীক্ষার্থীরই উচিত
এক্ষেত্রে তার কছিু নীতিমালা অনুসরণ করা উচিত। যেমন-
১.মাথার চুল অতিরিক্ত বড় হওয়া বাঞ্চনীয় নয়।
২. মাথার চুল খুব ছোট করাও বাঞ্চনীয় নয়।
৩. মাথার সুবাসিত ব্যবহার করা বাঞ্চনীয় নয়।
৪. মাথার চুল নিজের মত করে পরিপাটি করা বাঞ্চনীয়।
৫.নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাজির করা।
৬.গোঁফ পরিষ্কার ও সুন্দরভাবে ছেঁটে রাখা উচিত।
৭. যারা ধাঁড়ি রাখেন তাদের তা পরিপাটি করে রাখা উচিত।
৮. যারা দাঁড়ি রাখেন না তাদের শেভ করা উচিত।
৯. দাঁত পরিষ্কার রাখা উচিত যাতে দুর্গন্ধ না বেরোয়।
১০.নিজেকে সুন্দর ও নান্দনিক বিমুগ্ধতায় উপস্থাপনের জন্য অতিরক্ত পাউডার কিংবা অন্য কোন প্রসাধনী বেশি পরিমান ব্যবহার করা উচিত নয়।
http://joinbddefense.blogspot.com/মৌখিক পরীক্ষা দৈহিক সাজসজ্জা


Best regards,
Read More

মৌখিক পরীক্ষার্থীর কর্তব্য (Defense Guide)

   মৌখিক পরীক্ষার্থীর কর্তব্য (Defense Guide)

মৌখিক পরীক্ষার্থীর কর্তব্য : 
 মৌখিক পরীক্ষার্থীকে পরীক্ষা বোর্ডে তার ওপর অর্পিত যাবতীয় কর্তব্যাদি পালনের জন্য মনোবল ধৈর্য ধরে সতর্ক থাকতে হবে-যেন  তিনি এমন ভুল উত্তর না দেন বা ত্রটিপূর্ণ আচরন না করেন যাতে পরীক্ষকগণ তার প্রতি বিরূপ ধারণা পোষণ করেন। পরীক্ষার্থী যদি প্রথমে একটি সাধারণ প্রশ্নের ভুল উত্তর দেন তবে পরীক্ষকগণ হয়ত তাকে আর কোন প্রশ্ন জিজ্ঞেস না করে বিদায় করে দিতে পারেন। অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে, পরীক্ষার্থী প্রথম প্রশ্নটির যুক্তি অর্থপূর্ণ সঠিক উত্তর দেয়ায় পরীক্ষকগণ তার সমন্ধে অনুকূল ধারণা পোষণ করে ফেলেন এবং তিনি পরবর্তী প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর দিয়ে সফলতা লাভ করেন। প্রকৃত পক্ষে আজকাল শুধু পুথিঁগত বা গ্রন্থগত বিদ্যা অর্জন করলে চলে না, প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজের যোগ্যতার স্বাক্ষর উৎকীর্ণ করতে হলে বর্তমান বিশ্বে যে সব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চলেছে যা নিজ দেশের মধ্যে যে সব উল্লেখযোগ্য ঘটনা ঘটে চলেছে যা পরিবর্তন হচ্ছে সে সম্পর্কে পরীক্ষার্থীর সম্যক ধারণা থাকা একান্ত জরুরী। মূলত একজন শিক্ষিত কর্মচারী বা পদস্থ ব্যক্তির এমন জ্ঞান বা তথ্য তত্ত্ব সম্পর্কে ধারণা থাকা উচিত যা তার বাস্তব জীবনে চলার পথে আলোকবর্তিকারূপে কাজ করে।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। নতুন নতুন বিষয়ে জানতে সাইটিতে নিয়মিত ভিজিট করুন।

আপনাদের কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে







Join BD Defense - Know Thyself
Be a Fearless Hero
http://joinbddefense.blogspot.com/
Read More